বাংলাদেশ ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা, কুপিয়ে জখম ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বাসিন্দা ও ব্যবসায়ী মো. আর সাহিনের কাছে স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন।

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে বলা হয়, এরপর ২৮-২৯ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলার সময় তার কাছে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

সোনারগাঁয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: ১০:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬