বাংলাদেশ ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, বিমান ও পর্যটনে জোর Logo যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা: এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার Logo দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ Logo রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম Logo বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার Logo যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ, ট্রাম্পবিরোধী প্রতিবাদে লাখো মানুষের সমাগম Logo রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টুসহ আটক ৭ Logo নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের Logo পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানী মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের বিভিন্ন আলোচিত ‘রেড স্পট’গুলোতে এই অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে এই মুহূর্তে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চলছে।

পুলিশ জানায়, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা, পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা এবং আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।

এর আগে গতকাল বুধবার রাত থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১০০ জন বিভিন্ন স্তরের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান

প্রকাশিত: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬