বাংলাদেশ ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল Logo এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন Logo নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় রিপনের মৃত্যুদণ্ড, অপর আসামি রাব্বি খালাস Logo ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম Logo ঢাকাসহ ১৩ জেলায় রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে এনামুল হক এনামের সৌজন্য সাক্ষাৎ

২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, টাংগাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজই দেশের অগ্রগতির মূল শক্তি—তাদের সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য কাজী মনসুর, ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব অভি সহ যুবদলের নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে এনামুল হক এনামের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১১:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬