মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫০:০০
শিরোনাম
মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির হাতাহাতি, উত্তপ্ত সাভার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির হাতাহাতি, উত্তপ্ত সাভার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মূল বেদিতে ফুল দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব।

জাতীয় পার্টির দাবি, তারা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। তবে উসকানির মধ্যেও তাদের কর্মীরা সংযম দেখানোর চেষ্টা করেছেন বলে দাবি করা হয়। এ ঘটনায় দলের একজন নেতা আহত হয়েছেন বলেও জানা গেছে।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তি অভিযোগটি নাকচ করে জানিয়েছে, স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দাবি, প্রথমে জাপার এক নেতা তাদের কেন্দ্রীয় নেতা নাঈম আবেদিনের ওপর হামলা চালালে কর্মীরা প্রতিক্রিয়া দেখান এবং জাপার ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

ঘটনার বিষয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়। তবে স্বাধীনতার চেতনায় বিশ্বাস না করা একটি গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে রাজনীতিতে কোণঠাসা করার চেষ্টা চলছে।

ঘটনার পর স্মৃতিসৌধ এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির হাতাহাতি, উত্তপ্ত সাভার

বিস্তারিত কমেন্টে