সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৭:৫৮

৫৪ বছর দেশ চালিয়ে পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করা হয়েছে: রেজাউল করীম

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
৫৪ বছর দেশ চালিয়ে পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করা হয়েছে: রেজাউল করীম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছে, তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে; আমাদের অপমান করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরাই পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি কোরআন ও ইসলামের আলোকে দেশ পরিচালনা করব।

তিনি আরও বলেন, শুরুতে কয়েকটি দল একত্রে ইসলামের পক্ষে একটি প্রতীকে নির্বাচন করার বিষয়ে সমঝোতায় ছিল। পরে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল এতে যুক্ত হয়। আমাদের ঘোষণা ছিল ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়া হবে। কিন্তু তারা যখন দেখল সারা দেশে মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে চায়, তখন ক্ষমতার লোভে তারা সিদ্ধান্ত বদলেছে এবং প্রচলিত গণতান্ত্রিক নিয়মে রাষ্ট্র পরিচালনার পথে হাঁটতে চেয়েছে।

এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা থেকে সরে এসে ইসলামের পক্ষে আলাদা প্রতীক ‘হাতপাখা’ নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছে বলেও জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ। এতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল এবং কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | Globe kalprakash.com

৫৪ বছর দেশ চালিয়ে পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করা হয়েছে: রেজাউল করীম

বিস্তারিত কমেন্টে