বাংলাদেশ ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে আছি: তথ্যমন্ত্রী

নৈতিক মূল্যবোধের ঘাটতির কারণে জাতি হিসেবে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশে ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে এমন এক দুর্বৃত্তায়নের সংস্কৃতি গড়ে উঠেছিল যেখানে শিক্ষা ও নৈতিকতা নিয়ে আলোচনার পরিবেশ ছিল না। একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের জন্য শক্তিশালী মৌলিক নীতিমালা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এ খাতে কার্যকর নীতিমালা ও বিধিবিধানের অভাব রয়েছে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে শিক্ষণীয় ও ইতিবাচক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন।

একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ যে পরিবর্তনের আশা করেছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জনগণের মানসিকতার ইতিবাচক পরিবর্তন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীন শিক্ষা কমিশন গঠনে সরকারের সহায়তা কামনা করেন।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন

নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে আছি: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬