বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:০৭:১৩
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:২৮
শেয়ার: mail
ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় যৌথ অভিযানে ১৩.৫ কেজি ইউরেনিয়াম সরানো হলো নিরাপদ স্থানে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি। তবে এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান -এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানায় ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে ১৩.৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে।

এই অভিযানে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের National Nuclear Security Administration-এর একজন শীর্ষ কর্মকর্তা জানান, পদার্থটি নিরাপদভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা International Atomic Energy Agency জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল এই অভিযান স্থল ও সমুদ্রপথে পরিচালিত হয়ে ইউরেনিয়াম উত্তর আমেরিকায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়, পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ার একটি জ্বালানি স্থাপনায় নেওয়া হয়।

অভিযানের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ভেনেজুয়েলার এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু ব্যবস্থায় তাদের পুনরায় যুক্ত হওয়ার একটি ইঙ্গিত হতে পারে।

এদিকে চলতি বছরের শুরুতে রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিলেও পরবর্তীতে দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এরপর কয়েকজন মার্কিন কর্মকর্তার ভেনেজুয়েলা সফর এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার তথ্যও সামনে এসেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করল যুক্তরাষ্ট্র

বিস্তারিত কমেন্টে