মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২০:২৩
শিরোনাম
মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

টাওয়ার হ্যামলেটসে আবারও জয়ী লুৎফুর রহমান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
টাওয়ার হ্যামলেটসে আবারও জয়ী লুৎফুর রহমান

চতুর্থবারের মতো নির্বাচিত মেয়র লুৎফুর রহমান। সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস-এ আবারও নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। বিপুল জনসমর্থনে চতুর্থবারের মতো মেয়রের দায়িত্ব পেয়ে তিনি নতুন করে আলোচনায় উঠে এসেছেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। বিশাল ব্যবধানে এই জয়কে স্থানীয় রাজনৈতিক মহলে বড় ধরনের গণরায় হিসেবে দেখা হচ্ছে।

অন্য প্রার্থীদের মধ্যে হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট। জন বোলার্ড অর্জন করেছেন ৭ হাজার ১৫৩ ভোট। ডমিনিক নোলান পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট এবং জামি আলী পেয়েছেন ৩ হাজার ১৫৬ ভোট। এছাড়া মোহাম্মদ আব্দুল হান্নান পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট। হুগো পিয়েরে পেয়েছেন ৬৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।

এই ফলাফলকে শুধু একটি স্থানীয় নির্বাচন নয়, বরং যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ২০১০ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর নানা রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও শক্ত অবস্থানে ফিরলেন লুৎফুর রহমান। বিশেষ করে ২০২২ সালে প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের এই বিজয়কে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় গণসমর্থন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফলাফল ঘোষণার পর টাওয়ার হ্যামলেটসজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থকদের মিছিল ও উদযাপনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শুরু হবে শনিবার সকাল সাড়ে ৮টায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেয়র নির্বাচনের এই গণজোয়ার নগর পরিষদের ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

টাওয়ার হ্যামলেটসে আবারও জয়ী লুৎফুর রহমান

বিস্তারিত কমেন্টে