বাংলাদেশ ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-এর দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) জাপান-এ অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জাইকার প্রতিনিধিদল বাংলাদেশে তাদের চলমান উন্নয়ন সহযোগিতা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরে। এ সময় তারা জানায়, বাংলাদেশ বর্তমানে জাইকার অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

বৈঠকে ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ জাইকার উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও অগ্রাধিকার পাবে।

এছাড়া বাংলাদেশ ও জাপান-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গঠনে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

শুক্রবার, ৮ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রকাশিত: ০৪:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬