সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৭:১৩
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনির প্রথম দীর্ঘ বৈঠক, আলোচনায় জাতীয় ও নিরাপত্তা ইস্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনির প্রথম দীর্ঘ বৈঠক, আলোচনায় জাতীয় ও নিরাপত্তা ইস্যু

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর মোজতবা খামেনির সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। প্রায় দুই মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত চলার পর এটাই তার প্রথম কোনো শীর্ষ নেতার সঙ্গে প্রকাশ্য বৈঠক বলে জানা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম মিজান নিউজ এজেন্সি এবং গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এতে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্র পরিচালনা এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, বৈঠকে সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের ধরন এবং সংকট মোকাবেলার পদ্ধতি তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। তার ভাষায়, আলোচনায় ছিল বিশ্বাস, শান্ত মনোভাব, সহমর্মিতা এবং সরাসরি সংলাপের ভিত্তি।

তবে বৈঠকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা নীতিগত পরিবর্তন হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েলি বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়। দায়িত্ব নেওয়ার পর তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে, যা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল।

চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনির প্রথম দীর্ঘ বৈঠক, আলোচনায় জাতীয় ও নিরাপত্তা ইস্যু

বিস্তারিত কমেন্টে