মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৩:২৯
শিরোনাম
টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু

২০২৬ বিশ্বকাপে কার সম্ভাবনা কত? ফেবারিটদের তালিকা প্রকাশ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
২০২৬ বিশ্বকাপে কার সম্ভাবনা কত? ফেবারিটদের তালিকা প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও এরই মধ্যে শিরোপা জয়ের সম্ভাব্য ফেবারিটদের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন বেটিং ও বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই আসরে অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ।

বিশ্লেষকদের হিসাবে, শিরোপা জয়ের দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই সম্ভাবনা ধরা হয়েছে ১৬.৭ শতাংশ।

ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে ফুটবলবিশ্বে আশাবাদ তৈরি হয়েছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে।

তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, যাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৩.৩ শতাংশ। সাম্প্রতিক টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাদেরও অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

এরপর রয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের সম্ভাবনা ১১.১ শতাংশ এবং আর্জেন্টিনার ১০.৫ শতাংশ।

বিশেষ করে ব্রাজিল নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন রূপে বিশ্বকাপে নামবে। অন্যদিকে আর্জেন্টিনা এখনো নির্ভর করছে ২০২২ বিশ্বকাপজয়ী মূল দলের অভিজ্ঞতার ওপর।

অন্যদিকে পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডসও শিরোপার দৌড়ে রয়েছে। তাদের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ ও ৪.৮ শতাংশ।

সব মিলিয়ে বিশ্বকাপের আগেই শুরু হয়ে গেছে সম্ভাবনার হিসাব-নিকাশ। তবে শেষ পর্যন্ত ট্রফি কার হাতে ওঠে, সেটিই এখন ফুটবলবিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ২০২৬ বিশ্বকাপ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

২০২৬ বিশ্বকাপে কার সম্ভাবনা কত? ফেবারিটদের তালিকা প্রকাশ

বিস্তারিত কমেন্টে