বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৯:৪৯
শিরোনাম
● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু ● বান্দরবানে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে নিরাপত্তার আশ্বাস ● তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বরগুনায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, তাহিদুলের পর মারা গেলেন চালক বাবলু ● বান্দরবানে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে নিরাপত্তার আশ্বাস ● তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত ● ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি

এমবাপ্পেকে ঘিরে অনিশ্চয়তা, বিক্রির ভাবনাতেও রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
এমবাপ্পেকে ঘিরে অনিশ্চয়তা, বিক্রির ভাবনাতেও রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পে। ছবি : রয়টার্স

মাত্র দুই মৌসুম না যেতেই কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, ক্লাবের ভেতরে ফরাসি তারকাকে ঘিরে অসন্তোষ বাড়ছে এবং পরিস্থিতি জটিল হলে তাকে বিক্রির বিষয়ও বিবেচনা করতে পারে রিয়াল।

দুই মৌসুম আগে বড় প্রত্যাশা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন এমবাপ্পে। তবে মৌসুমের শেষ দিকে এসে তার আচরণ, ড্রেসিংরুমে দূরত্ব এবং দলীয় ঐক্যে প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ক্লাবের একটি অংশ মনে করছে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব ও দায়বদ্ধতার জায়গাতেও তার আরও বেশি ভূমিকা রাখা প্রয়োজন ছিল।

এদিকে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার সম্পর্ক ও নীরব প্রতিদ্বন্দ্বিতাও আলোচনায় এসেছে। ভিনিসিয়ুস নিজেকে ক্লাবের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং চ্যাম্পিয়নস লিগসহ বড় ম্যাচে তার পারফরম্যান্স তাকে বাড়তি গুরুত্ব এনে দিয়েছে। ফলে দুই তারকার মধ্যে ভারসাম্য রক্ষা করাও রিয়ালের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ক্লাবের ভেতরে এখন বড় প্রশ্ন—আক্রমণভাগের প্রকৃত নেতা কে? এমবাপ্পে বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হলেও ভিনিসিয়ুসের প্রভাব ও ড্রেসিংরুমে অবস্থানও কম নয়।

এদিকে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতিও ক্লাবের রয়েছে। এমনকি বড় অঙ্কের কোনো প্রস্তাব এলে এমবাপ্পেকে বিক্রির বিষয়টিও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে দাবি করেছে একাধিক স্প্যানিশ গণমাধ্যম।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

এমবাপ্পেকে ঘিরে অনিশ্চয়তা, বিক্রির ভাবনাতেও রিয়াল মাদ্রিদ

বিস্তারিত কমেন্টে