বাংলাদেশ ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বরিশালে ভোটের দিন মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বরিশালে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন পর্যায়ে নেওয়া হচ্ছে। ভোটের দিন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ১৬ হাজার সদস্য মাঠে সক্রিয় থাকবেন। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র‍্যাব মিলিয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। রোববার (১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আইনশৃঙ্খলা সেল ও ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে ভোটকেন্দ্র এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করা হবে। পুলিশের অংশ হিসেবে বরিশাল জেলা পুলিশের অধীনে সাধারণ কেন্দ্রে ২ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যের সঙ্গে ৯৯টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম কাজ করবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১ হাজার ২৮৫ জন সদস্য ১৯৯টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএমপি ১০৩টি বডি অন ক্যামেরা ব্যবহার করবে। সবচেয়ে বড় জনবল হিসেবে ১০ হাজার ৮২৯ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বে থাকবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন সশস্ত্র সদস্যসহ মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যেখানে নারী ও পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত।

সেনাবাহিনীও নির্বাচনী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরিশাল জেলায় ১ হাজার ৪০০–১ হাজার ৫০০ জন সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। প্রতি উপজেলায় গড়ে ১০০ জন এবং মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি দুই-তিনটি ইউনিয়নের জন্য একটি করে পেট্রোল টিম থাকবে।

বিজিবি ১৪টি প্লাটুন, র‍্যাব ৬টি বিশেষ পেট্রোল টিম এবং নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা নদীপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’-এ ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্বে থাকবেন। মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ১৫০ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবেন। নদী এলাকায় ৮টি ভোটকেন্দ্রের সুরক্ষা নৌ পুলিশ নিশ্চিত করবে।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা ক্রমাগত বাড়ানো হচ্ছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা

বরিশালে ভোটের দিন মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য

প্রকাশিত: ১২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬