সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:২০:২৪

ঈদযাত্রায় শতভাগ ট্রেন টিকিট অনলাইনে, যেভাবে সহজে কাটবেন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:০৫
শেয়ার: mail
ঈদযাত্রায় শতভাগ ট্রেন টিকিট অনলাইনে, যেভাবে সহজে কাটবেন

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা রেল সেবা অ্যাপ থেকে সহজেই টিকিট কেনা যাবে।

টিকিট কাটার ধাপগুলো সংক্ষেপে:

প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট বা রেল সেবা অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন অপশনে গিয়ে নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।

মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) যাবে, সেটি দিয়ে ভেরিফাই করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর ইউজার অটো লগইন হয়ে যাবে অথবা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর যাত্রার তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে ফাইন্ড টিকিটে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং সময়সূচি দেখা যাবে। পছন্দের ট্রেন থেকে সিট নির্বাচন করে কন্টিনিউ পারচেজে যেতে হবে।

পেমেন্ট করা যাবে ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন হলে একটি ই-টিকিট অটোমেটিকভাবে ডাউনলোড হবে এবং একই সঙ্গে ইমেইলেও পাঠানো হবে।

যাত্রীরা ইমেইল থেকে টিকিট প্রিন্ট করে প্রয়োজনীয় আইডি কার্ডসহ নির্ধারিত স্টেশন থেকে যাত্রার আগে টিকিট সংগ্রহ করতে পারবেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদযাত্রায় শতভাগ ট্রেন টিকিট অনলাইনে, যেভাবে সহজে কাটবেন

বিস্তারিত কমেন্টে