রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং এর সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে সংলাপ ও সহযোগিতা জোরদার করছে।
বুধবার (৬ মে) সকালে বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চ আয়োজিত সেমিনার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার কাজ করছে, তবে কিছু সরকারি এজেন্সির ধীরগতির কারণে বিনিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনার্জি সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 
























