মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:১৮
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

হাম নিয়ে চিকিৎসকের জরুরি সতর্কতা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:০১
শেয়ার: mail
হাম নিয়ে চিকিৎসকের জরুরি সতর্কতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম। একদিনে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে জ্বর ও র‍্যাশ নিয়ে শিশু ভর্তি হচ্ছে। শুরুতে অনেক অভিভাবক এসব উপসর্গকে সাধারণ অ্যালার্জি বা ত্বকের সমস্যা মনে করে অবহেলা করেন। পরে অবস্থার অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, শিশুরা আসলে হাম আক্রান্ত।

হাম রোগীর সংখ্যা বাড়ায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। তবে অনেক পরিবারকে অতিরিক্ত পরীক্ষার খরচ বহন করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

চিকিৎসকদের মতে, অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে হাম বেশি জটিল আকার ধারণ করতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণ এবং প্রয়োজন হলে বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শিশুর জ্বর, শরীরে র‍্যাশ বা চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তাদের পরামর্শ, টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও কিছু ক্ষেত্রে টিকার সুরক্ষা গড়ে উঠতে সময় লাগে। তাই এ সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি।

চিকিৎসকরা আরও বলেন, টিকার ঘাটতি বা ব্যবস্থাপনায় দুর্বলতা থাকলে পরিস্থিতি জটিল হতে পারে, তাই এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: হাম

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

হাম নিয়ে চিকিৎসকের জরুরি সতর্কতা

বিস্তারিত কমেন্টে