শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | ভোর ৫:৩৭:৫৭

রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান জিদানের, নতুন কোচ খুঁজছে ক্লাব

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান জিদানের, নতুন কোচ খুঁজছে ক্লাব

জিনেদিন জিদান। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদে তৃতীয় দফায় কোচ হিসেবে ফেরার প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার আলোচনা হলেও শেষ পর্যন্ত ফিরতে রাজি হননি তিনি।

জানা গেছে, জাভি আলোনসোর বিদায়ের পর জিদানকে দায়িত্ব নিতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। তবে তিনি ইতোমধ্যেই ফ্রান্স জাতীয় দলের ভবিষ্যৎ কোচ হওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকায় এই প্রস্তাব গ্রহণ করেননি।

এর ফলে ক্লাবটির কোচিং সংকট আরও জটিল আকার ধারণ করেছে।

আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। কিন্তু তার অধীনে প্রত্যাশিত ফল না পাওয়ায় দল এখন লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

চ্যাম্পিয়নস লিগেও বড় ধাক্কা খেয়েছে রিয়াল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দলটিকে।

টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার শঙ্কায় ক্লাবটির কোচিং ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্প্যানিশ মিডিয়ার দাবি, ড্রেসিংরুমের ভেতরের পরিবেশও ভালো নয়। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যে মতবিরোধের কথাও শোনা যাচ্ছে।

এ অবস্থায় নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য তালিকায় আছেন হোসে মরিনহো, দিদিয়ের দেশম, ইয়ুর্গেন ক্লপ এবং ম্যাসিমিলিয়ানো আলেগ্রি।

তবে মরিনহো জানিয়েছেন, এখনো রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

kalprakash.com/ SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward