শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৪৬:৪৮

ওমর সানীকে নিয়ে চাঁদা দাবির অভিযোগ তুললেন পরিচালক হাসান জাহাঙ্গীর

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
ওমর সানীকে নিয়ে চাঁদা দাবির অভিযোগ তুললেন পরিচালক হাসান জাহাঙ্গীর

হাসান জাহাঙ্গীর ও ওমর সানী, সংগৃহীত ছবি।

অভিনেত্রী মৌসুমী ও পরিচালক-প্রযোজক হাসান জাহাঙ্গীরের বহুল আলোচিত প্রজেক্ট ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে এবার নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটির মুক্তি ঘনিয়ে আসতেই মৌসুমীর স্বামী ও অভিনেতা ওমর সানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়ে শুরুতে আলোচনায় আসে এই প্রজেক্টটি। পরে জানা যায়, এটি মূলত একটি ওয়েব সিরিজের কাজ, যা পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।

হাসান জাহাঙ্গীরের দাবি, সিনেমাটির মুক্তির আগে ওমর সানী তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে অর্থ দাবি করেছেন। তিনি বলেন, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমা বাধাগ্রস্ত হলে তিনি ৬ কোটি টাকার মানহানির মামলা করবেন।

অন্যদিকে ওমর সানী ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে মৌসুমীর অডিও বক্তব্য শোনা যায়। সেখানে তিনি জানান, এটি শুরুতে নাটক বা টেলিফিল্ম হিসেবে পরিকল্পিত ছিল, পরে সেটি সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে—এ বিষয়ে তিনি বিভ্রান্ত।

হাসান জাহাঙ্গীর আরও বলেন, মৌসুমীকে চাপ দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে এবং তিনি এই প্রোডাকশনের সঙ্গে সরাসরি জড়িত নন। তার দাবি অনুযায়ী, সব সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন নিয়েই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে ওমর সানীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

ওমর সানীকে নিয়ে চাঁদা দাবির অভিযোগ তুললেন পরিচালক হাসান জাহাঙ্গীর

বিস্তারিত কমেন্টে