মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫২:৪২
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও ৯

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও ৯

ছবি : রয়টার্স

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট ও নিরাপত্তা বাহিনী।

বুধবার (৩০ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে লিবিয়ার রেড ক্রিসেন্ট জানায়, নৌকাটি বিকল হয়ে আট দিন ধরে সাগরে ভেসে ছিল। ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় পানীয় জল ও খাবার না থাকায় এসব অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রয়টার্সের বরাতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

রেড ক্রিসেন্ট ও লিবিয়ার নিরাপত্তা সূত্র জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলীয় তোবরুক শহরের উপকূল থেকে উদ্ধার অভিযান চালিয়ে সাতজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে লিবিয়ান ন্যাশনাল আর্মির নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী সহযোগিতা করে।

তবে নিহত ও নিখোঁজদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রেড ক্রিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা মরদেহগুলো কালো ব্যাগে ভরে গাড়িতে তুলছেন।

লিবিয়া দীর্ঘদিন ধরেই আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন, যা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নেয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও ৯

বিস্তারিত কমেন্টে