বাংলাদেশ ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফ্লপ সিনেমার বকেয়া পারিশ্রমিকও নেননি শাহরুখ, জানালেন প্রযোজক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ১১:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 32

শাহরুখ খান, সংগৃহীত ছবি।

বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু অভিনয়ের জন্যই নন, ব্যক্তিগত উদারতার জন্যও ভক্তদের কাছে বিশেষভাবে সম্মানিত। এবার তার সেই মানবিকতার আরেকটি অজানা গল্প সামনে আনলেন প্রযোজক কে সি বোকাদিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম তুমহারে হায় সানাম’ সিনেমার জন্য শাহরুখ খানের কাছে তখনকার সময়েই ২ কোটি রুপির পারিশ্রমিক ঠিক করা হয়েছিল। যদিও সে সময় শাহরুখ সাধারণত ১ থেকে দেড় কোটি রুপি পারিশ্রমিক নিতেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী ডিক্সিত।

প্রযোজক জানান, ১৯৯৫ সালের তামিল সিনেমা ‘ঠোট্টা চিনুংগি’-র রিমেক হিসেবে সিনেমাটি নির্মাণ শুরু হয়। তবে নানা কারণে শুটিং শেষ করতে প্রায় ছয় বছর সময় লেগে যায়। এত দীর্ঘ সময় পর মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি।

সিনেমা মুক্তির পরও শাহরুখ খানের ৯৫ লাখ রুপি পারিশ্রমিক বাকি ছিল। পরে সেই টাকা পরিশোধের কথা বলতেই শাহরুখ নাকি প্রযোজককে অবাক করে দিয়ে বলেন, এই টাকা নিয়ে চিন্তা করবেন না। আমি কোনো বিয়ের অনুষ্ঠানে কয়েক মিনিট পারফর্ম করেই এই পরিমাণ অর্থ আয় করতে পারি। কিন্তু আপনাকে এই টাকা দিতে হলে সম্পদ বিক্রি করতে হবে, আমি সেটা চাই না।

শাহরুখের এমন কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন কেসি বোকাডিয়া। তার ভাষ্য, বর্তমান সময়ে এমন উদারতা খুব কমই দেখা যায়। একজন সুপারস্টার হয়েও বকেয়া পারিশ্রমিক ছেড়ে দেওয়ার ঘটনা শাহরুখ খানের ব্যক্তিত্বকে আরও বড় করে তুলে ধরে।

ত্রিভুজ প্রেমের গল্পভিত্তিক সিনেমাটি পরিচালনা করেছিলেন কে এস আধিয়ামান। বক্স অফিসে সফল না হলেও একসঙ্গে তিন তারকাকে দেখার কারণে আজও দর্শকদের কাছে সিনেমাটি বিশেষ স্মৃতির অংশ হয়ে আছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ফ্লপ সিনেমার বকেয়া পারিশ্রমিকও নেননি শাহরুখ, জানালেন প্রযোজক
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ফ্লপ সিনেমার বকেয়া পারিশ্রমিকও নেননি শাহরুখ, জানালেন প্রযোজক

প্রকাশিত: ১১:৪২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬