বাংলাদেশ ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

জুনের মধ্যেই পুলিশ প্রশিক্ষণ শুরু করতে চায় ইউনেসকো, সহযোগিতার আশ্বাস সরকারের

পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে ইউনেসকো বাংলাদেশে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ। তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আগামী জুনের মধ্যেই পুলিশ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিস কক্ষে ইউনেসকোর তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাতে পুলিশের প্রশিক্ষণ, মিডিয়া ও পুলিশের সম্পর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সুসান ভাইজ জানান, এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগেও এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে সম্মতি জানান এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা উচিত। পাশাপাশি পুলিশের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

আলোচনায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ইউনেসকো প্রতিনিধিরা জানান, সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। তিনি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সব মিলিয়ে আসন্ন এই প্রশিক্ষণ কর্মসূচি পুলিশ ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুনের মধ্যেই পুলিশ প্রশিক্ষণ শুরু করতে চায় ইউনেসকো, সহযোগিতার আশ্বাস সরকারের

প্রকাশিত: ০৬:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬