বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বকেয়া পরিশোধে ব্যর্থতা, দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

নির্ধারিত শর্ত অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৭ এপ্রিল) পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চুক্তি বাতিল হওয়া ট্রেন দুটি হলো খুলনা-বেনাপোল-খুলনা রুটের ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) এবং মোংলা-বেনাপোল-মোংলা রুটের ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশনের সঙ্গে গত বছরের ২২ ডিসেম্বর ট্রেন পরিচালনার জন্য চুক্তি করা হয়েছিল। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ উৎসে কর পরিশোধ করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধ না করায় ২৮ এপ্রিল থেকে চুক্তি বাতিল কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (প্যাসেঞ্জার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এই আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বকেয়া পরিশোধে ব্যর্থতা, দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

প্রকাশিত: ০৩:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬