শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৪:৫৮

অতিরিক্ত পারিশ্রমিক ও শুটিং জটিলতা ঘিরে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন বিতর্ক

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৪
শেয়ার: mail
অতিরিক্ত পারিশ্রমিক ও শুটিং জটিলতা ঘিরে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন বিতর্ক

সংগৃহীত ছবি

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রযুক্তিগত ত্রুটি ও নির্মাণগত সমালোচনার পর এবার সিনেমাটির শুটিং প্রক্রিয়া নিয়েও উঠেছে নতুন অভিযোগ।

সম্প্রতি পরিচালক সমিতি আয়োজিত ‘আমাদের চলচ্চিত্র, আজকের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু দাবি করেন, সিনেমাটির নির্মাণে বড় ধরনের জটিলতা ছিল।

তার বক্তব্য অনুযায়ী, শ্রীলঙ্কায় ১৬ দিন অবস্থান করেও ‘প্রিন্স’ টিম সেখানে শুটিং সম্পন্ন করতে পারেনি। একইসঙ্গে তিনি জানান, ভারতে শুটিং চলাকালে অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণে ডাবিং কার্যক্রমও বন্ধ ছিল, যা পুরো প্রজেক্টকে আরও জটিল করে তোলে।

তিনি বলেন, শেষ মুহূর্তের শুটিং চলাকালীন সময়েও কাজ আটকে ছিল এবং ঈদের সময় ঘনিয়ে এলেও কিছু অংশের শুটিং বাকি ছিল। এই পরিস্থিতির মধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

সেসময় চলচ্চিত্রপাড়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়, বিশেষ করে শ্রীলঙ্কায় শুটিং থেমে যাওয়া এবং পরবর্তী বিলম্ব নিয়ে।

খসরু আরও অভিযোগ করেন, প্রযোজককে দায়ী করা হলেও প্রকৃত সমস্যাগুলো যথাযথভাবে বিশ্লেষণ করা হয়নি। তার মতে, একটি প্রযোজক যদি ১৬ দিন শ্রীলঙ্কায় শুটিং ইউনিটকে নিয়ে থাকেন কিন্তু কাজ না হয়, তাহলে সেটি শুধু প্রযোজকের দায়িত্ব নয়।

তিনি বলেন, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো এবং সময়মতো শুটিং ও ডাবিং শেষ করা যেত।

অন্যদিকে সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ শ্রীলঙ্কায় শুটিং ব্যাহত হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার না করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই ‘প্রিন্স’ সিনেমা সমালোচনার মুখে পড়ে। সাউন্ড, ভিএফএক্স, পোস্ট-প্রোডাকশন ত্রুটি এবং গল্পের অসংগতি নিয়ে দর্শকদের হতাশা প্রকাশ পায়। প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু মাল্টিপ্লেক্সে শুরুতে ছবিটি প্রদর্শিতও হয়নি।

পরে এসব ত্রুটির কথা স্বীকার করে বিশেষ প্রদর্শনীতে ক্ষমা চান সিনেমাটির প্রধান অভিনেতা শাকিব খান। নব্বইয়ের দশকের গ্যাংস্টার গল্প নিয়ে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

অতিরিক্ত পারিশ্রমিক ও শুটিং জটিলতা ঘিরে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন বিতর্ক

বিস্তারিত কমেন্টে