বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৪০:২৪
শিরোনাম
● মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দায়িত্বহীনতার অভিযোগ ● চট্টগ্রামে কিশোরকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ, প্রধান আসামি নূরু গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে মণিরামপুরে দোয়া মাহফিল ও গণভোজ ● হাবিপ্রবির জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন, আবাসিক সুবিধা বাড়ানোর আশ্বাস ● ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দায়িত্বহীনতার অভিযোগ ● চট্টগ্রামে কিশোরকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ, প্রধান আসামি নূরু গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে মণিরামপুরে দোয়া মাহফিল ও গণভোজ ● হাবিপ্রবির জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন, আবাসিক সুবিধা বাড়ানোর আশ্বাস ● ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার নৃশংস বর্ণনা জানাল র‍্যাব, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৪৪
শেয়ার: mail
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার নৃশংস বর্ণনা জানাল র‍্যাব, গ্রেপ্তার ৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক তদন্তে তারা সবাই চিহ্নিত ছিনতাইকারী এবং হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ এপ্রিল গভীর রাতে বুলেট বৈরাগীকে (৩৫) টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। বাস থেকে নামার পর তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় তার মৃত্যু হয়।

র‌্যাব জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে দায়িত্ব পালন করছিলেন এবং কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়ে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে বাসে রওনা হন।

পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় রাত ১টা ২৫ মিনিটে, যখন তিনি জানান তিনি কুমিল্লার টমছমব্রিজ চৌরাস্তা এলাকায় আছেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার নৃশংস বর্ণনা জানাল র‍্যাব, গ্রেপ্তার ৫

বিস্তারিত কমেন্টে