বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৪:৪১
শিরোনাম
● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ জন গ্রেফতার, ৫৫ মামলা ● ন্যানো ফিশ ফিড তৈরির পদ্ধতির পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. জাভেদ ● কসবায় প্রকাশ্যে বিয়ার পান, যুবকের ৭ দিনের কারাদণ্ড ● দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার ● চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা ● বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ ● বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত ● মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দায়িত্বহীনতার অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ জন গ্রেফতার, ৫৫ মামলা ● ন্যানো ফিশ ফিড তৈরির পদ্ধতির পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. জাভেদ ● কসবায় প্রকাশ্যে বিয়ার পান, যুবকের ৭ দিনের কারাদণ্ড ● দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার ● চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা ● বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ ● বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত ● মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দায়িত্বহীনতার অভিযোগ

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৯
শেয়ার: mail
ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এবার দি ইবনে সিনা ট্রাস্টে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত এ ধরনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের বিষয়। শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ ও সুবিধা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। ইবনে সিনা নির্ভরতা ও আস্থার প্রতীক। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এ উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার জন্য এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে সহজে ও কার্যকরভাবে এ চিকিৎসাসেবার সুযোগ নিতে পারে, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপাচার্যের নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যাণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, আইসিটি সেলের পরিচালক, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির সদস্য মো. ফেরদাউস হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে দয়াগঞ্জ শাখার ডিজিএম ও অ্যাডমিন সৈয়দ ইকবাল হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনের ইনচার্জ মোহাম্মদ মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

বিস্তারিত কমেন্টে