বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৪:৩৮
শিরোনাম
● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ জন গ্রেফতার, ৫৫ মামলা ● ন্যানো ফিশ ফিড তৈরির পদ্ধতির পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. জাভেদ ● কসবায় প্রকাশ্যে বিয়ার পান, যুবকের ৭ দিনের কারাদণ্ড ● দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার ● চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা ● বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ ● বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত ● মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দায়িত্বহীনতার অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ জন গ্রেফতার, ৫৫ মামলা ● ন্যানো ফিশ ফিড তৈরির পদ্ধতির পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. জাভেদ ● কসবায় প্রকাশ্যে বিয়ার পান, যুবকের ৭ দিনের কারাদণ্ড ● দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার ● চরমোনাই মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদারে বিএমপির সমন্বয় সভা ● বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ ● বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত ● মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দায়িত্বহীনতার অভিযোগ

মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবির জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন, আবাসিক সুবিধা বাড়ানোর আশ্বাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৫
শেয়ার: mail
হাবিপ্রবির জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন, আবাসিক সুবিধা বাড়ানোর আশ্বাস

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে হলের আবাসিক সুযোগ-সুবিধা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা আনুষ্ঠানিকভাবে রিডিং রুমটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য রিডিং রুম উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। আশা করছেন, এর মাধ্যমে হলের শিক্ষার্থীরা অধ্যয়নের বাড়তি সুবিধা পাবেন। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দর পরিবেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো ধরনের বিভেদ ও বৈষম্য রাখা যাবে না। পাশাপাশি রিডিং রুমের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আসবাবপত্রসহ সব সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিডিং রুম উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হলের ক্যান্টিন, ডাইনিং রুম ও ইউনিয়ন অফিস পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও আবাসিক সুযোগ-সুবিধা-সংক্রান্ত দাবির বিষয়ে অবহিত হন। শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিদর্শনকালে হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, ক্যান্টিনে পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহ, হলের মাঠ সংস্কার এবং বিদ্যমান ওয়াশরুমগুলো সংস্কারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি কক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় শিক্ষার্থীদের আবাসিক জীবনযাত্রার মান উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হাবিপ্রবির জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন, আবাসিক সুবিধা বাড়ানোর আশ্বাস

বিস্তারিত কমেন্টে