বাংলাদেশ ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ

আয়কর রিটার্ন না দিলে যেসব সমস্যায় পড়বেন করদাতারা

ফাইল ছবি

আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে বিপুলসংখ্যক ই-টিআইএনধারী থাকলেও অনেকেই আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না। এ পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যাদের ই-টিআইএন রয়েছে কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। এরপরও সাড়া না দিলে কর কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে ব্যবস্থা নেবেন।

নির্ধারিত সময় কয়েক দফা বাড়ানোর পর গত ৩১ মার্চ চলতি অর্থবছরের রিটার্ন জমার সময় শেষ হয়। দেশে বর্তমানে প্রায় এক কোটি ২৮ লাখ ই-টিআইএনধারী থাকলেও রিটার্ন জমা দিয়েছেন মাত্র প্রায় ৪২ লাখ করদাতা। ফলে ৮০ লাখের বেশি করদাতা এখনো রিটার্ন জমা দেননি।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বড় একটি অংশ নিয়মিত রিটার্ন দিচ্ছেন না, যা রাজস্ব আহরণে প্রভাব ফেলছে। আইন অনুযায়ী আয়-ব্যয়ের তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ।

রিটার্ন না দিলে যেসব সমস্যায় পড়তে পারেন করদাতারা

আয়কর আইনে নির্ধারিত সময়মতো রিটার্ন জমা না দিলে করদাতারা একাধিক সমস্যায় পড়তে পারেন—

১. জরিমানা আরোপ
সর্বশেষ নিরূপিত করের ওপর ১০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং প্রতিদিন অতিরিক্ত ৫০ টাকা করে জরিমানা হতে পারে।

২. কর ছাড়ের সুবিধা বন্ধ
বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশসহ বিভিন্ন কর সুবিধা পাওয়া যাবে না।

৩. অতিরিক্ত কর দিতে হবে
বকেয়া করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ হতে পারে।

৪. সরকারি সেবা বন্ধ হওয়ার ঝুঁকি
বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য সরকারি সেবার সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা থাকতে পারে কর কর্তৃপক্ষের হাতে।

৫. চাকরিজীবীদের জটিলতা
সরকারি ও বেসরকারি চাকরিতে বেতন-ভাতা গ্রহণ ও প্রক্রিয়াকরণে সমস্যা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও ডিজিটাল মনিটরিং বাড়ানো হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম

আয়কর রিটার্ন না দিলে যেসব সমস্যায় পড়বেন করদাতারা

প্রকাশিত: ০১:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬