বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০৬:৪২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

‘দাদাগিরি’র সঞ্চালক এবার দেব? জল্পনায় তুঙ্গে নতুন সিজন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
‘দাদাগিরি’র সঞ্চালক এবার দেব? জল্পনায় তুঙ্গে নতুন সিজন

সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’ আবারও নতুন সিজন নিয়ে ফিরছে। আর এবার সবচেয়ে বড় চর্চা তৈরি হয়েছে শোয়ের সঞ্চালককে ঘিরে—কে থাকছেন মঞ্চের হোস্ট?

২০০৯ সালে শুরু হওয়া এই শো প্রথম থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী তার অনন্য উপস্থাপনা শৈলীতে অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেন। শুধু তৃতীয় সিজনে তার জায়গায় সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে দর্শকদের চাহিদায় পরবর্তীতে আবারও সৌরভকে ফিরিয়ে আনা হয়।

এরপর থেকেই শোয়ের ভবিষ্যৎ সঞ্চালক নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। সম্প্রতি শোনা যায়, সৌরভ গাঙ্গুলী দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে জি বাংলা ছেড়ে স্টার জলসার সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর থেকেই নতুন সঞ্চালক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

কখনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কখনো জিৎ, আবার কখনো লিয়েন্ডার পেজ—একাধিক নাম সামনে এলেও এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন টালিউড তারকা ও সাংসদ দেব।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এবারের সিজনে ‘দাদাগিরি’র সঞ্চালকের আসনে দেখা যেতে পারে দেবকে। এমনকি বিষয়টি নিয়ে সৌরভ গাঙ্গুলীও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, তিনি শুনেছেন দেব সঞ্চালনা করবে এবং নিজের স্টাইলে ভালোভাবেই করবে বলে আশা করেন।

অভিনয়, প্রযোজনা ও রাজনীতিতে সক্রিয় দেব এবার পরিচালনাতেও নাম লেখাতে যাচ্ছেন। তার পরবর্তী ছবি ‘দেশু ৭’ নিয়েও ব্যস্ত সময় কাটবে তার। ছবিটিতে সপ্তমবারের মতো তার সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী গাঙ্গুলী।

জুন থেকে আগস্ট পর্যন্ত চলবে ছবির শুটিং। ফলে সময়ের ব্যস্ততার মাঝেও যদি দেব ‘দাদাগিরি’র দায়িত্ব নেন, তাহলে তা দর্শকদের জন্য বড় চমক হবে বলেই মনে করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত জি বাংলা কিংবা দেব—কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে নতুন সঞ্চালক নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: দাদাগিরি দেব

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

‘দাদাগিরি’র সঞ্চালক এবার দেব? জল্পনায় তুঙ্গে নতুন সিজন

বিস্তারিত কমেন্টে