বাংলাদেশ ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে হতে পারে, জানাল শিক্ষা মন্ত্রণালয় Logo এক বছরের মধ্যে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন সম্পন্নের লক্ষ্য ইসির Logo রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার আটক-১ Logo ফুটপাতের ব্যবসা নিয়ে নতুন নীতিমালায় নগরে বাড়ছে চাপ ও বিতর্ক Logo মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইরাকে একাধিক লক্ষ্যবস্তুতে সৌদি বিমান হামলার দাবি Logo শাপলা চত্বর মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু Logo চীনের সহায়তায় বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ সরকারের Logo বাংলাদেশে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের Logo নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি ২৫ রাজনৈতিক দল, সময় বাড়ানোর ইঙ্গিত ইসির Logo রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তদের ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। গত দুই মাসে একই এলাকায় পরপর পাঁচটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পাশাপাশি মন্দিরে একাধিকবার চুরির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গ্রামের শীল বাড়িতে মৃত সুকুমার চন্দ্র রায়ের ছেলে বলাই চন্দ্র রায়ের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আতঙ্ক আরও তীব্র হয়ে ওঠে।

ক্ষতিগ্রস্ত বলাই চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ বাইরে শব্দ পেয়ে বের হয়ে দেখেন, তার বাড়ির অতিরিক্ত একটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা দ্রুত ছুটে এলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ছোটবেলা থেকে এই গ্রামে বসবাস করলেও এমন ঘটনা আগে কখনও দেখেননি তারা। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে এসব অগ্নিকাণ্ড ঘটছে, যা পরিকল্পিত হতে পারে বলে তাদের সন্দেহ। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।

বারুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চন্দ্র সূত্রধর বলেন, আমরা হিন্দু-মুসলিম মিলেমিশে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। স্থানীয় মুসলিমরা সব সময় আমাদের পাশে থেকেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রশাসনকে অবহিত করেছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে হতে পারে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

প্রকাশিত: ১২:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬