বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪১:৩৬
শিরোনাম
● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে ● যে ভিটামিন ক্যানসারের বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছে ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে ● যে ভিটামিন ক্যানসারের বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছে ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি

বিশ্বকাপে খেলা অনিশ্চিত ব্রাজিলের তারকা এস্তেভাও উইলিয়ান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
বিশ্বকাপে খেলা অনিশ্চিত ব্রাজিলের তারকা এস্তেভাও উইলিয়ান

এস্তেভাও উইলিয়ান। ছবি : রয়টার্স

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। দলের উদীয়মান তারকা এস্তেভাও উইলিয়ান গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইংলিশ ক্লাব চেলসির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের মাত্র ১৬ মিনিটেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

পরে কোচ লিয়ার রোজনিয়র জানান, ম্যাচ শেষে ড্রেসিংরুমে আবেগাপ্লুত হয়ে পড়েন এস্তেভাও।

প্রতিবেদন অনুযায়ী, তার ইনজুরি গ্রেড-৪ হ্যামস্ট্রিং, যা থেকে দ্রুত সেরে ওঠা কঠিন। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া প্রায় অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তার এমআরআই পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

চেলসির হয়ে প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স করেছেন এস্তেভাও। সব মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি।

বর্তমানে কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে গড়ে উঠছে ব্রাজিল দল, যেখানে নেইমারের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এস্তেভাও।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপে খেলা অনিশ্চিত ব্রাজিলের তারকা এস্তেভাও উইলিয়ান

বিস্তারিত কমেন্টে