বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

আমার অনুরোধে ইরান ৮ নারীকে মৃত্যুদণ্ড দিচ্ছে না: ট্রাম্প

ছবি: রয়টার্স

সরকারবিরোধী বিক্ষোভের কারণে গ্রেপ্তার হওয়া আট নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার কথিত পরিকল্পনা স্থগিত করেছে ইরান—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ইরান এবং এর নেতারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার অনুরোধকে সম্মান জানিয়ে পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে।

তবে ইরান কর্তৃপক্ষ নারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, জানুয়ারির বিক্ষোভে গ্রেপ্তার হওয়া অন্তত একজন নারীকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও অন্তত একজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগ রয়েছে।

ট্রাম্প এর আগে সামাজিক মাধ্যমে বলেছিলেন, নারীদের মুক্তি আলোচনায় ইরানের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি একজন অ্যাক্টিভিস্টের দাবি পুনরায় শেয়ার করেন, যেখানে বলা হয়েছিল আট নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। ওই দাবিতে নারীদের নাম উল্লেখ না থাকলেও তাদের ছবি ব্যবহার করা হয়েছিল।

এদিকে পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির অভিযোগ তুলে তেহরান আগের এক দফা আলোচনা ভেস্তে যাওয়ার কথা জানায়।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়িয়ে সমাজে ভয় তৈরি করছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

আমার অনুরোধে ইরান ৮ নারীকে মৃত্যুদণ্ড দিচ্ছে না: ট্রাম্প

প্রকাশিত: ১২:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬