শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৯:৩৮
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

আসছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিক্যুয়াল, শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৩১
শেয়ার: mail
আসছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিক্যুয়াল, শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ

সংগৃহীত ছবি

তিন বছর আগে পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। অ্যাকশন, সামাজিক বার্তা এবং চমকপূর্ণ উপস্থাপনায় দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সিনেমার সিক্যুয়াল নিয়ে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ‘জওয়ান ২’ এখন আর কেবল পরিকল্পনার পর্যায়ে নেই। ইতোমধ্যে পরিচালক অ্যাটলি সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। গত প্রায় এক মাস ধরে স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে এবং প্রাথমিক খসড়াও অনেকটাই প্রস্তুত।

সূত্র বলছে, শাহরুখ খান বর্তমানে ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সেই কাজ শেষ হওয়ার পর কিছুটা বিরতি নিয়ে তিনি ‘জওয়ান ২’-এর প্রস্তুতিতে যুক্ত হতে পারেন।

এদিকে গুঞ্জন রয়েছে, ২০২৭ সালে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নতুন সিক্যুয়ালে গল্পে বড় ধরনের মোড় আনার পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি। শোনা যাচ্ছে, এবারও শক্তিশালী এক খলনায়কের মুখোমুখি হতে দেখা যাবে শাহরুখ খানকে। খলনায়ক চরিত্রে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, প্রথম ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বিজয় সেথুপতি।

সব মিলিয়ে ‘জওয়ান ২’ ঘিরে দর্শক ও সিনেমা-প্রেমীদের আগ্রহ বাড়ছে। শাহরুখ খান নিজেও অ্যাটলির সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে আগ্রহী বলে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আসছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিক্যুয়াল, শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ

বিস্তারিত কমেন্টে