মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৬:৪৯
শিরোনাম
৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) সকালে নিজ জেলা বগুড়ায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।

এর আগে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। দিনব্যাপী সফরে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথাও রয়েছে তার।

বিকেলে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করবেন তিনি।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সবশেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে