রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৬:১৯
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:২০
শেয়ার: mail
স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ

প্রতীকী ছবি

স্মার্টফোনে প্রতিদিন নানা ধরনের অ্যাপ ব্যবহার করা হলেও এর মধ্যে কিছু অ্যাপ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও ফোনের পারফরমেন্সের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অপ্রয়োজনীয় অ্যাপ রাখলে শুধু স্টোরেজই নয়, ব্যাটারি ও ডিভাইসের গতি-ও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কয়েকটি ধরনের অ্যাপ ফোন থেকে সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্য সংগ্রহ করে এমন ব্রাউজার

বিশেষজ্ঞদের মতে, কিছু ব্রাউজার ব্যবহারকারীর আইএমইআই ও আইএমএসআই নম্বরসহ বিভিন্ন তথ্য ট্র্যাক করতে পারে। এর ফলে লোকেশন, সার্চ হিস্টোরি ও ব্যক্তিগত ডেটা অনাকাঙ্ক্ষিতভাবে সংগ্রহ হওয়ার ঝুঁকি থাকে। এসব কারণে অজানা বা কম পরিচিত ব্রাউজার এড়িয়ে গুগল ক্রোমের মতো নিরাপদ অপশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অপ্টিমাইজেশন বা ক্লিনার অ্যাপ

র‌্যাম বুস্টার, ব্যাটারি সেভার বা ক্লিনার টাইপ অ্যাপ অনেক সময় ফোনের পারফরমেন্স বাড়ানোর দাবি করলেও বাস্তবে এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং স্টোরেজ ও ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে। স্মার্টফোনে আগে থেকেই এসব সুবিধা থাকায় আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

থার্ড পার্টি অ্যাপ বা APK ফাইল

গুগল প্লে-স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা অ্যাপ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। অজানা ওয়েবসাইট থেকে APK ফাইল ইনস্টল করলে ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশের সম্ভাবনা থাকে। তাই কেবল যাচাই করা ও বিশ্বস্ত সোর্স থেকেই অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যান্টি-ভাইরাস অ্যাপ

সব অ্যান্টি-ভাইরাস অ্যাপ ঝুঁকিপূর্ণ না হলেও অজানা উৎস থেকে ডাউনলোড করা অ্যাপ ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। অনেক ক্ষেত্রে এসব অ্যাপই ম্যালওয়্যার প্রবেশের কারণ হয়। বিশেষজ্ঞরা গুগল প্লে প্রোটেক্টের মতো বিল্ট-ইন সিকিউরিটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

ফাস্ট চার্জিং দাবি করা অ্যাপ

ফাস্ট চার্জিং মূলত ফোনের হার্ডওয়্যার ও চার্জারের ওপর নির্ভরশীল। কোনো অ্যাপ ইনস্টল করে এই সুবিধা পাওয়া সম্ভব নয়। তাই এ ধরনের অ্যাপ ব্যবহার করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সতর্কতা

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় ও সন্দেহজনক অ্যাপ মুছে ফেলা হলে ফোনের গতি, ব্যাটারি ব্যাকআপ এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা—সবই উন্নত থাকে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ

বিস্তারিত কমেন্টে