সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫১:৪৬
শিরোনাম
● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারী সংগঠন জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে কমিটিটি গঠন করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সদস্য সচিব মাহমুদা মিতুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মনজিলা ঝুমা।

এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।

এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

কমিটিতে সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনকে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিস্তারিত কমেন্টে