বাংলাদেশ ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

পোশাক রপ্তানিতে টানা ধস, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে টানা আট মাসের বেশি সময় ধরে নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্যানুযায়ী, শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের মধ্যে ৯টি দেশ—যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান, নেদারল্যান্ডস ও ডেনমার্কে—বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। শুধু স্পেনেই সামান্য প্রায় ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত (২০২৫-২৬) তৈরি পোশাক খাতে মোট রপ্তানি আয় হয়েছে ২৮.৫৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০.২৪ বিলিয়ন ডলার। এতে সামগ্রিকভাবে রপ্তানি কমেছে ৫.৫১ শতাংশ।

এর মধ্যে নিটওয়্যার খাতে রপ্তানি আয় হয়েছে ১৫.১১ বিলিয়ন ডলার, যা ৬.৪২ শতাংশ কমেছে। অন্যদিকে ওভেন খাতে আয় হয়েছে ১৩.৪৭ বিলিয়ন ডলার, যা ৪.৪৮ শতাংশ হ্রাস পেয়েছে।

বাজারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ২.৫৪ শতাংশ, যুক্তরাজ্যে ১.৬১ শতাংশ, জার্মানিতে ১৪ শতাংশ, ফ্রান্সে ১২.২৬ শতাংশ, ইতালিতে ১০.৬১ শতাংশ, জাপানে ৭.১১ শতাংশ এবং ডেনমার্কে ১৩.৭২ শতাংশ। নেদারল্যান্ডস ও কানাডাতেও সামান্য কমতি দেখা গেছে।

শিল্প সংশ্লিষ্টদের মতে, উৎপাদন খরচ বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং লিড টাইম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের পর ক্রয়াদেশে ধীরগতি দেখা দেয়, যা রপ্তানি পরিস্থিতিকে আরও দুর্বল করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতও সরবরাহ চেইনে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানি সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানিতে।

সব মিলিয়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

পোশাক রপ্তানিতে টানা ধস, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ

প্রকাশিত: ০১:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬