শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৭:৪১

বেরোবিতে নিষেধাজ্ঞা অমান্য করে রাত পর্যন্ত শিবিরের লাইটিং, প্রক্টরের অভিযান

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১১
শেয়ার: mail
বেরোবিতে নিষেধাজ্ঞা অমান্য করে রাত পর্যন্ত শিবিরের লাইটিং, প্রক্টরের অভিযান

ছবিঃ সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত সাড়ে ১০টা পর্যন্ত লাইটিং চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযান পরিচালনা করেছেন।

শুক্রবার ১৭ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসবের প্রস্তুতিকালে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান লাইটিং বন্ধ করার নির্দেশ দেন। পরে রাত ১০টা ৩৮ মিনিটে লাইট বন্ধ করা হয়।

লাইটিং সংক্রান্ত বিষয়ে ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকার বলেন, আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং সে কারণেই লাইটিং চালু রাখা হয়েছিল। তাদের নিজস্ব জেনারেটর রয়েছে, যা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

সরকারি নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকলেও রাত ৮টা পর্যন্ত কর্মসূচি চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দোকানপাট ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সারারাত আলো জ্বলে, তাহলে একটি ভালো কাজের জন্য কেন তা ব্যবহার করা যাবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে নিষেধাজ্ঞা অমান্য করে রাত পর্যন্ত শিবিরের লাইটিং, প্রক্টরের অভিযান

বিস্তারিত কমেন্টে