বাংলাদেশ ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, তদন্তে পুলিশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

কেটি পেরি, সংগৃহীত ছবি।

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইটক্লাবে প্রায় এক দশকেরও বেশি সময় আগে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে ভিক্টোরিয়া স্টেট পুলিশ তদন্ত শুরু করেছে। অস্ট্রেলিয়ার অভিনেত্রী ও ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত তারকা রুবি রোজের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে রুবি রোজ দাবি করেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্তা করেছিলেন। পরে তিনি সেই পোস্টগুলো মুছে ফেললেও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। মঙ্গলবার রুবি রোজ জানান, তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার কারণে এ বিষয়ে এখন আর প্রকাশ্যে মন্তব্য করতে পারছেন না।

ভিক্টোরিয়া স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০১০ সালে মেলবোর্নে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক যৌন অপরাধের অভিযোগ তদন্ত করছে। তদন্ত চলমান থাকায় অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। পুলিশের মুখপাত্র বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

অন্যদিকে কেটি পেরির পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। বিনোদন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তার প্রতিনিধি জানান, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, রুবি রোজ সামাজিক যোগাযোগমাধ্যমে কেটি পেরিকে নিয়ে যে দাবি করেছেন তা মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। অতীতেও তার এমন অভিযোগ করার ইতিহাস রয়েছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, ‘রোর’ এবং ‘আই কিসড এ গার্ল’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী কেটি পেরি সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন। এবার নতুন এই অভিযোগ ও তদন্ত তার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জল্পনা।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশিত: ০৫:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬