শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৮:০৫
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৫১
শেয়ার: mail
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীতে ফুটপাত ও ভ্রাম্যমাণ ব্যবসা নিয়ন্ত্রণে লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরে যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাত বা ভেন্ডর ব্যবসার ক্ষেত্রেও লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। ব্যবসায়ীদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং মালামালের জায়গায় লাইসেন্স নম্বর উল্লেখ থাকতে হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, এ বিষয়ে এক মাস সময় নেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপের মাধ্যমে কারা ঢাকায় ব্যবসা করতে পারবে তা চিহ্নিত করা হবে। এরপর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত রাখতে নাগরিক ও সিটি করপোরেশনের সমন্বিত দায়িত্ব প্রয়োজন। রাজপথে আবর্জনা না ফেলা এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে