বাংলাদেশ ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo “প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে” Logo জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির Logo উত্তরা ব্যাংকের ব্রোকারেজ হাউজে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত Logo তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি Logo বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণকে সুন্দরবনে অবমুক্ত Logo বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা Logo বেরোবিতে খেলা চলাকালে নারী খেলোয়াড়কে ইভটিজিংয়ের অভিযোগ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউট্যাব কুবির নিন্দা Logo দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলার দাবি, ইসরায়েলের ৪ ট্যাঙ্ক ধ্বংস Logo হরমুজ অবরোধ অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড: যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল ইরান

‘ব্যান কালচার’ বিতর্কে টালিউডে নতুন উত্তাপ, দেবের হুঁশিয়ারি ও প্রসেনজিৎর অবস্থান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

টালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত দেড় বছরে একাধিক শিল্পী নিষিদ্ধ হওয়া এবং সাম্প্রতিক সময়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে এই ইস্যু আবারও সামনে আসে।

এই প্রেক্ষাপটে অভিনেতা ও সংসদ সদস্য দেব ক্ষোভ প্রকাশ করে ঘোষণা দেন, ৭২ ঘণ্টার মধ্যে টালিউড থেকে ‘ব্যান কালচার’ তুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা শিল্পীদের দ্রুত কাজে ফিরিয়ে আনা উচিত। এরপর তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান জানান এবং ইন্ডাস্ট্রির পরিবর্তনের আহ্বান জানান।

অন্যদিকে, টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, দেবের ভাবনাকে সমর্থন করলেও ৭২ ঘণ্টার মধ্যে এমন বড় সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়। তাঁর মতে, বিষয়টি আলাদা দুটি প্রসঙ্গ—রাহুলের মৃত্যুর বিচার দাবি এবং ‘ব্যান কালচার’।

প্রসেনজিৎ আরও বলেন, শিল্পীদের নিরাপত্তা ও ন্যায্যতার দাবিতে সবাই একত্র হয়েছিল, তবে নিষেধাজ্ঞা বা বয়কটের বিষয়টি আলাদা আলোচনা দাবি করে। তিনি দেবের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা উল্লেখ করে জানান, এ ধরনের সিদ্ধান্ত সময় নিয়ে নেওয়া উচিত ছিল।

তিনি ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার পক্ষে মত দিলেও মনে করেন, বিষয়টি এককভাবে নয়, বরং সব পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তাঁর মতে, ইন্ডাস্ট্রির এই জটিল সমস্যার সমাধানে সময় ও সমন্বিত উদ্যোগ দরকার।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

‘ব্যান কালচার’ বিতর্কে টালিউডে নতুন উত্তাপ, দেবের হুঁশিয়ারি ও প্রসেনজিৎর অবস্থান

প্রকাশিত: ০৫:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬