বাংলাদেশ ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিয়ের তিন মাসেই ঝুলন্ত লাশ: শেরপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সোহাগি স্থানীয় চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। হঠাৎ এমন ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, বিয়ের পর স্বাভাবিকভাবেই দাম্পত্য জীবন চলছিল বলে জানা গেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের বাবা সুন্দর আলী বলেন, মেয়ের বিয়ের পর তারা ঢাকায় বসবাস করছিলেন। তবে গ্রামের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই বিয়ে দেওয়া হয়। ঘটনার আগের রাতেও মেয়ের সঙ্গে তাদের কথা হয়েছে। সম্প্রতি শাশুড়ির সঙ্গে আলাদা থাকার বিষয়টি জানা গেলেও কোনো অস্বাভাবিকতার ইঙ্গিত পাননি তারা।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপপরিদর্শক (এসআই) বাসার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের তিন মাসেই ঝুলন্ত লাশ: শেরপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬