বাংলাদেশ ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন Logo নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিজেই ভুগছেন নিরাপত্তাহীনতায় Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান।

প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানের উন্নত জাতের বীজ (ব্রি ধান-৪৮ ও ব্রি ধান-৯৮) প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ীতে আউশ ধানের আবাদ দিন দিন কমে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আউশ আবাদে কৃষকদের আগ্রহ বাড়ানো এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের সহায়তা কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করবে এবং আগামী মৌসুমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

প্রকাশিত: ০৫:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬