রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:৪৬

এমন শিল্পী আর জন্মাবে না: আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
এমন শিল্পী আর জন্মাবে না: আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

সংগৃহীত ছবি

উপমহাদেশের সংগীতাঙ্গনে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। তার প্রয়াণে ভেঙে পড়েছেন বাংলাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা।

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরই রুনা লায়লা গণমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তার মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই শূন্য হয়ে গেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে উপমহাদেশের দুই কিংবদন্তি শিল্পীকে হারিয়েছে সংগীতজগৎ—২০২২ সালে লতা মঙ্গেশকর এবং এখন আশা ভোঁসলে। এমন শিল্পী আর পৃথিবীতে জন্মাবে না।

রুনা লায়লা বলেন, আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর দুজনই তাকে মায়ের মতো স্নেহ করতেন। তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি জানান, শেষবার তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল একটি গানের রেকর্ডিংয়ের সময়।

তিনি আক্ষেপ করে বলেন, সময় থাকতে যোগাযোগ না করায় এখন গভীর অনুশোচনা অনুভব করছেন।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এমন শিল্পী আর জন্মাবে না: আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

বিস্তারিত কমেন্টে