মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত আফ্রিকার এইডস বিষয়ক দাতব্য সংস্থা সেন্টেবালে-এর দায়ের করা মানহানির মামলায় যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি আসামি হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সংস্থাটি জানায়, তারা ইংল্যান্ড ও ওয়েলসের হাইকোর্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস-এ মামলার কার্যক্রম শুরু করেছে।
প্রায় দুই দশক আগে প্রিন্স হ্যারি ও প্রিন্স সিসেইসো মিলে আফ্রিকার এইডস রোগীদের সহায়তায় এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। তার প্রয়াত মা প্রিন্সেস ডায়ানা-এর স্মৃতিতে এ উদ্যোগ নেওয়া হয়।
সংস্থার অভিযোগ, গত বছরের ব্যবস্থাপনা বিরোধ এবং চলতি বছরের গণমাধ্যম প্রচারণার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আদালতের হস্তক্ষেপ ও প্রতিকার চাওয়া হয়েছে।
তবে প্রিন্স হ্যারির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এসব মানহানির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন।
মামলায় প্রিন্স হ্যারির পাশাপাশি সাবেক ট্রাস্টি মার্ক ডায়ার-কেও আসামি করা হয়েছে।
সংস্থাটি আরও দাবি করেছে, প্রিন্স হ্যারি ও সংশ্লিষ্টরা একটি নেতিবাচক প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন, যা তাদের নেতৃত্ব ও সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে—যদিও হ্যারি এই অভিযোগ অস্বীকার করেছেন।
২০২৫ সালের মার্চে পৃষ্ঠপোষকের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই সংস্থাটির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে। পরবর্তীতে যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন তদন্ত করে জানায়, বুলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি, তবে পরিচালনায় কিছু দুর্বলতা ছিল।
সূত্র: আল জাজিরা
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 






















