মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৯:৩০
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

নারীদের এগিয়ে নিতে দলগুলোর নীতিগত পরিবর্তন জরুরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
নারীদের এগিয়ে নিতে দলগুলোর নীতিগত পরিবর্তন জরুরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের রাজনীতিতে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দৃষ্টিভঙ্গি ও নীতিগত পরিবর্তন ছাড়া নেতৃত্বের শীর্ষস্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।

আজ শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে আয়োজিত ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীদের প্রকৃত ক্ষমতায়ন হয়নি। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারেই শূন্যের কোঠায় রয়েছে। তৃণমূলের এসব স্তরে নারীদের যথাযথ মূল্যায়ন ও মনোনয়ন দেওয়া হলে তাঁরা সংসদেও শক্তিশালী প্রতিনিধিত্ব করতে পারতেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একটি আসনে তিনজন প্রার্থীর মধ্যে একজন নারী থাকলে তাঁকে কখনোই যথাযথভাবে উৎসাহিত বা এগিয়ে নেওয়া হয় না। রাজনীতিতে পদে পদে নানামুখী বাধা ও প্রতিকূলতা এলেও সব বাধা উপেক্ষা করে নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নারীদের এগিয়ে নিতে দলগুলোর নীতিগত পরিবর্তন জরুরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে