বাংলাদেশ ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ফেনী সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সংগৃহীত ছবি

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ ছাগলনাইয়া, দেবপুর ও খেজুরিয়া বিওপির নিয়মিত ও বিশেষ টহলদল যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় দুইটি সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ফেনী সীমান্তে ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত: ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬