সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৭:০৫
শিরোনাম
● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● শৌচাগারে গিয়ে উধাও ২৫ মামলার আসামি, ৫ পুলিশ সাসপেন্ড ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে জোর ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● শৌচাগারে গিয়ে উধাও ২৫ মামলার আসামি, ৫ পুলিশ সাসপেন্ড ● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে জোর ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ

রাঙ্গামাটিতে টেকসই পর্যটন লক্ষ্য নিয়ে চালক ও মালিকদের কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:১৯
শেয়ার: mail
রাঙ্গামাটিতে টেকসই পর্যটন লক্ষ্য নিয়ে চালক ও মালিকদের কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে যানবাহন চালক ও মালিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পরিচিতি ও সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার জাহান মিঠু। সভাপতিত্ব করেন প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরা এবং পুরো কর্মশালাটি পরিচালনা করেন সবুজ চাকমা। এছাড়াও অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ সমিতির অন্যান্য সদস্য, মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা রাঙ্গামাটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পর্যটনের উন্নয়নে চালক ও মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আচরণ, সচেতনতা ও দায়িত্বশীলতা সরাসরি পর্যটনের ওপর প্রভাব ফেলে।

প্রধান অতিথি মো. হাবীব আজম তার বক্তব্যে বলেন, রাঙ্গামাটিতে আগত দেশি-বিদেশি পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে সদাচরণ করা, অযথা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা এবং সবসময় পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। একইসঙ্গে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যানবাহনে যাতায়াতকারী যাত্রী ও পর্যটকরা যাতে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে চালকদের সচেতন ভূমিকা রাখতে হবে। রাঙ্গামাটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, পর্যটকদের কাছে রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থান, পর্যটন কেন্দ্র ও ঐতিহ্য সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে হবে। এতে পর্যটকরা আরও আকৃষ্ট হবেন এবং রাঙ্গামাটির প্রতি ইতিবাচক ধারণা গড়ে উঠবে।

এছাড়াও সড়কে নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী চালক ও মালিকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা চালক ও মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং রাঙ্গামাটিকে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটিতে টেকসই পর্যটন লক্ষ্য নিয়ে চালক ও মালিকদের কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে