সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২২:৫৮
শিরোনাম
● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা ● সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত নাটোরের সালমা খাতুন ● পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ● তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ● কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার ● প্রধানমন্ত্রী স্বর্নপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী ● মোংলায় ফুল ও নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা ● সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত নাটোরের সালমা খাতুন ● পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ● তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ● কালোবাজারে সার বিক্রির অভিযোগ, নাটোরে ডিলারকে জরিমানা ৫০ হাজার ● প্রধানমন্ত্রী স্বর্নপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী ● মোংলায় ফুল ও নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১
শেয়ার: mail
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৮ জন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বিস্তারিত কমেন্টে