ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও সমালোচনার মুখে। ব্যক্তিগত ও পেশাদার কারণে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিনি বুধবার (৮ এপ্রিল) বিকেলে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন।
স্ট্যাটাসে মিষ্টি জান্নাত উল্লেখ করেন, তার পরিকল্পিত প্রোগ্রামে যারা এসেছেন, তারা তার পরিকল্পনার অংশই ছিলেন। তিনি বলেন, “কিছু ছোটলোক নায়িকার পাচাটা ছড়িয়ে লাভ হবে না; যার সাথে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়িক পার্টনার এবং বন্ধু। ভবিষ্যতে যারা এটি করবে, তারা সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না।”
এছাড়া তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও প্রধান অতিথির দায়িত্বের পার্থক্যও তুলে ধরেছেন। পারিশ্রমিক প্রসঙ্গে বলেন, একজন প্রধান অতিথির এক ঘণ্টার পারিশ্রমিকেই পাঁচজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।
মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে এবং অভিনয়ের পাশাপাশি রাজধানীতে নিজের ডেন্টাল ক্লিনিকেও কাজ করছেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























