চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহ বাসায়, বিএনপি নেতা হুমায়ুনের দোকান সামনে ও নাসিমের বাসায় জয়বাংলা স্লোগান দিয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) রাত আড়াইটার থেকে ৩ টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে যোগে কয়েকজন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ পুরাতন বাজারস্ত বাসায় একটি, দর্শনা শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে ও নাসিমের বাসায় পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে করে। এরপর তারা স্লোগান দিতে দিতে চলে যায় যায়। খবর পেয়ে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ পৃথক পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল গুলো থেকে বোমার আলামত উদ্ধার করেছে।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, রবিবার গভীর রাতে ৬-৭ জন দুইটি মোটরসাইকেল ধরে জয় বাংলা স্লোগান দিয়ে আমার বাসার সামনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি অভিযোগ করে আরো বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। সকালে বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতেই পুলিশ পৃথক পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণ করা হচ্ছে। তবে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলেও এই কর্মকর্তা জানান। তিনি আরো জানান, নাশকতা ঠেকাতে পুলিশ জোর তৎপর রয়েছে।